venus ladies beauty parlour

Menu

Article

6

মেয়েটি

যে মেয়েটির ব্যাগের ভেতর অল্প অল্প গল্প থাকে

সেই মেয়েটি বিকেল হলেই পদ্মবনের গন্ধ আঁকে

সাঁঝের বেলায় বুকের মাঝে বেহাগ কিংবা বসন্তরাগ

শক্তি, গোঁসাই, শ্রীজাতরা তুলসীতলায় জ্বালায় চিরাগ

সেই মেয়েটার আলগা খোঁপায় আমিও কেমন মন ছুঁড়ে দি

সেই মেয়েটা সবার কাছে হোক না যতই উড়ণচন্ডী

হোক না যতই খামখেয়ালি, বেহিসেবী, খুব খরুচে

তবুও তাকে কাব্যে জানাই মন হারানো সসংকোচে

সে মেয়েটিও রঙের নেশায় গুলছে আবির পিচকিরিতে

দোল খেলবে মাখবে গুলাল মন মজেছে তার পিরিতে

নাম দিয়েছি সেই মেয়েটির ‘রক্তপলাশ’এই ফাগুনে

দুই চোখে রঙ ছুঁইয়ে দিয়ে পুড়িয়ে দিচ্ছে প্রেম আগুনে

আজকে সেও সরদারি বাঈ, যতই আগল ভেতর ঘরে

শিকল ভাঙার স্বপ্ন তারও দুই চোখেতে ভাঙের ঘোরে

পৌলোমী মুখার্জী

Facebook
Twitter
LinkedIn

Related Articles

A three- foot by nine- foot open area facing the bright cerulean sky and marshmallow clouds at the tenth-floor apartment, my Balcony. A beautifully done

It was a cold winter evening. I was sipping a cup of hot chocolate and watching Two and a Half Men, a show I have

পৌলোমী মুখার্জী
Author Since : 2022

Follow On Instagram
Learn With Us
Our renowned Academy is offering Diploma Courses. Come join us today.

Start typing and press Enter to search